মতিঝিল, শাহবাগ, হাতিরঝিল, ফার্মগেট, ধানমন্ডি, কলাবাগান - ঢাকার এইসব স্থানগুলোর নামকরণের ইতিহাস জানেন কেউ?




মতিঝিল:

মোগল সাম্রাজ্যের সময়কাল হতেই মতিঝিল এলাকার নাম শোনা যায়।এই এলাকাটি সেই সময় মির্জা মোহাম্মদের মহল হিসাবে গন্য হতো, যার মধ্যে ছিলো একটি পুকুর। শুরুতে সুকাকু মহলের পুকুর হিসাবে খ্যাত হলেও পরে এই পুকুরটি মতিঝিল নামে পরিচিত হয়ে উঠে, এবং এর নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয়।





শাহবাগ:

শাহবাগ এলাকাটি পুরানো ঢাকা ও নতুন ঢাকার মধ্যকার সীমানায় অবস্থিত। এই এলাকার পত্তন হয় ১৭শ শতকে মোগল শাসনামলে, যখন পুরানো ঢাকা ছিলো সুবা বাংলার রাজধানী এবং মসলিন বাণিজ্যের কেন্দ্র। শাহবাগের আদি নাম ছিলো "বাগ-ই-বাদশাহী" (ফার্সি: রাজার বাগান)। তবে পরবর্তীতে এটি সংক্ষিপ্ত নাম শাহ (ফার্সি:شاه, রাজা) বাগ (ফার্সি: باغ, বাগান) নামে পরিচিতি লাভ করে।
 
 
হাতিরঝিল:

হাতিরঝিল ভাওয়ালের রাজার এস্টেটের হাতিরঝিলসহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতিরঝিল হয়



ফার্মগেট:

কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম ফার্মগেট হয়।খামারের ফটক ময়মনসিংহ সড়ক (এখন পুরাতন বিমানবন্দর সড়ক নামে পরিচিত) এ অবস্থিত ছিল।



ধানমন্ডি:

আজকের আবাসিক এলাকা ধানমন্ডিতে ব্রিটিশ আমলে চাষাবাদ হতো। তবে সেইসময় ধানমন্ডিতে কিছু কিছু বসতিও ছিল। সেই এলাকায় ধান উৎপন্ন হতো বলেই নামকরণ ধানমন্ডি হয় নি। এলাকাটিতে ধানের এবং অন্যান্য শস্যের বীজের হাট বসতো। হাট বাজারকে ফার্সী এবং উর্দু ভাষায় মন্ডি বলা হয়। সেখান থেকেই এলাকাটির নাম ধানমন্ডি হয়।




কলাবাগান:

ধানমণ্ডির কাছে কলাবাগান এলাকায় এক সময় কলাগাছের সমারোহ বা বাগান ছিল বলে এ এলাকাটি কলাবাগান নামে পরিচিত। এই কলাবাগান এলাকাতেই একটি গলি পথের নাম ভূতের গলি। তখন ঢাকায় ভূতের নাম গল্প-গুজবে খুব প্রচলিত ছিল। এই ভূতের গলিতে ভূতনাথ নামে এক ব্যক্তি বাস করতেন। আর সেই সূত্রেই ভূত নাথের বদলে ভূতের গলি নামকরণ হয় বলে এমন কাহিনী প্রচলিত ছিল। ভূতের গলি নামে পুরান ঢাকার মৈশুন্ডি এলাকায়ও একটি গলি রয়েছে। অনেকের ধারণা ওই গলি পথে ভূতের উৎপাত বেশি ছিল। তাই এমন নামকরণ হয়েছে।

 
Source:আজিজ অলিয়ার (Aziz Oliar)
from quora.com


0 comments:

Post a Comment